০২ অক্টোবর, ২০২১ ০১:২৫
হবিগঞ্জের মাধবপুরে নাইমুল ইসলাম খোকন (৩৩) নামে ৯টি মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খোকন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগর (করড়া) এলাকার হাবিবুর রহমানের (ফেন্সি হাবিব) ছেলে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মাধবপুর থানার পুলিশ কর্মকর্তা মমিনুর ইসলাম ও ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আশুগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য