তাহিরপুর প্রতিনিধি:

০২ অক্টোবর, ২০২১ ০১:৪৫

হাওর বাঁচাও আন্দোলনের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কমিটি গঠন

হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজারে এক সভায় কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আবুল খায়ের মেম্বারকে সভাপতি ও কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

অনু‌ষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুল কিবরিয়া।

বিশেষ অ‌তিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা ক‌মি‌টির সদস্য স‌চিব হোসাইন শরীফ বিপ্লব,যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাছরুম, সদস্য নুর মিয়া,শাহ জাহান, তাজুল ইসলাম,লুৎফুর রহমান সোহাগ, বুরহান উ‌দ্দিন, জালাল উদ্দিন, ওয়াসিম, মোহাম্মদ শরীফ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত