মাধবপুর প্রতিনিধি:

০২ অক্টোবর, ২০২১ ০১:৫০

মাধবপুরে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

হবিগঞ্জের মাধবপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহ আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তেলিয়াপাড়া চা বাগানের সীমান্তবর্তী লাল টিলা এলাকায় অভিযান চালায়। এসময় ৩ কেজি গাঁজা ও ৩১ হাজার টাকাসহ জজ মিয়া (২৬) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে।

জজ মিয়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর সন্তোষপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

অপর এক অভিযানে ধর্মঘর বিওপির একটি টহল দল ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত