নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২১ ০২:২৪

সাংবাদিক নেহার রঞ্জন পুরকায়স্থ’র মাতৃবিয়োগ

সিসিক মেয়রের শোক

দৈনিক সিলেট মিরর’র যুগ্ম বার্তা সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ’র মা শান্তনা পুরকায়স্থ মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৪টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার দুপুরে ছাতক উপজেলার গহরপুরস্থ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃত্যুকালে শান্তনা পুরকায়স্থ’র বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিসিক মেয়রের শোক : দৈনিক সিলেট মিরর’র যুগ্ম বার্তা সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ’র মা শান্তনা পুরকায়স্থ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর মেয়র আরিফুল হক চৌধুরী।

এক বার্তায় তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য

আলোচিত