০২ নভেম্বর, ২০২১ ২২:৫৩
সিলেটে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে রাহিম (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে উত্তর বালুচরস্থ আল ইসলাহ এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
রাহিম উত্তর বালুচরস্থ আল ইসলাহ এলাকার হাবিবুল্লাহ ছেলে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি খেলা শেষে বাড়ি ফেরার পথে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ঢাকনা না থাকায় পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আপনার মন্তব্য