০৩ নভেম্বর, ২০২১ ০১:৩১
সুনামগঞ্জের তাহিরপুরে নয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চাচাতো ভাই মিজানুর মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।
ঘটনার ৫দিন পর মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার অভিযানে নেতৃত্ব দেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, ‘আটককৃতর বিরুদ্ধে তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গত শনিবার রাত ৮টায় শিশুটির নিজ বাড়িতে ধর্ষণের এই ঘটনাটি ঘটেছে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত যুবক সম্পর্কে ওই শিশুর চাচাতো ভাই। শনিবার তার বাবা ব্যবসার কাজে বাইরে ছিলেন। সন্ধ্যায় বাড়িতে শিশুটিকে পড়াতে একজন শিক্ষিকা আসেন। এ সময় শিশুটির মা পাশের বাড়িতে চলে যান। পড়ানো শেষে শিক্ষিকা চলে যান। এই ফাঁকে বাড়ি একা পেয়ে অভিযুক্ত মিজানুর মিয়া ঘরের ভেতরে প্রবেশে করে। এরপর দরজা বন্ধ করে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে চলে যায় মিজানুর। কিছুক্ষণ পর শিশুটির মা বাড়ি ফিরে তার (শিশুটির) শারীরিক ও মানসিক অবস্থা অস্বাভাবিক দেখতে পান। শিশুটির কাছে জানতে চাইলে সে ঘটনাটি খুলে বলে। এরপর ঘটনাটি স্থানীয়দের জানিয়ে রোববার দুপুরে শিশুটিকে তাহিরপুর থানায় নেওয়া হয়।
আপনার মন্তব্য