দিরাই প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২১ ১৫:৫২

দিরাইয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল যুবলীগ নেতার দোকান

সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের দোকানে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে দিরাই পৌর শহরের হারানপুরস্থ মা ইলেক্ট্রনিক মার্টে এ ঘটনাটি ঘটে।

দোকানের স্বত্বাধিকারী ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় জানান, গতকাল রাতের কোন এক সময় প্রতিহিংসা পরায়ণ হয়ে দুর্বৃত্তরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয়। পরে রাত ১২ টার দিকে স্থানীয় একজন ঘরের বাহির হলে দেখতে পান আগুন দাও দাও করে সবকিছু পুড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, চিৎকার শুনে আশপাশের প্রায় শতাধিক লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন নিবানোর আগেই ঘরে থাকা মালামাল পুড়ে গিয়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।

আপনার মন্তব্য

আলোচিত