ওসমানীনগর প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৪৪

ওসমানীনগরের এসিল্যান্ড তানভীরের সহকারী সচিব পদে পদোন্নতি

সিলেটের ওসমানীনগরের এসিল্যান্ড মু. তানভীর হাসার রোমান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদোন্নতি প্রদান করা হয়।

মু. তানভীর হাসান বিসিএস ৩১ ব্যাচে উত্তীর্ণ হয়ে ২০১৩ সালে হবিগঞ্জ ডিসি অফিসে যোগদান করেন। এর পর তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন উপজেলায় সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার এসিল্যান্ড হিসেবে কর্মরত থাকা অবস্থায় সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করেন।

মু. তানভীর হাসানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলা সদরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিব বিজ্ঞানে এমএন পাশ করে ৩১তম বিসিএস এর মাধ্যমে চাকরীতে যোগ দান করেন।

আপনার মন্তব্য

আলোচিত