জগন্নাথপুর প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৩২

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক মারা গেছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তিনি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে সিলেট থেকে নিজস্ব প্রাইভেটকারযোগে বাড়ি ফিরছিলেন আশরাফুল। জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক দিয়ে আসার সময় এই সড়কের মিরপুর ইউনিয়নের আমড়াতৈল নামকস্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন আশরাফুল। তাঁকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে তিনি মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত