গোলাপগঞ্জ প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৪২

গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এমএ ছালিক আর নেই

সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালিক আর নেই।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ১পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ আসর ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়।

এ সময় মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মাসুম আহমদ, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান জিলাল উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ময়নুল হক, তরুণ শিক্ষক জহির উদ্দিন, মরহুমের ছোট ভাই আব্দুল মালিক।

তাঁর জানাযার নামাজে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবীদ মাওলানা হাবিবুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শুয়েব, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি, ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহীন, সিলেট পলী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারী আব্দুল আহাদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহীম, আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, সাবেক কমান্ডার শহীদ আহমদ লালা, ঢাকাদক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, লক্ষীপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, বাদেপাশা ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক রায়হান উদ্দিন রেহান, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার লুৎফুর রহমান, সেক্রেটারী ছালেহ আহমদ ছালিক, গোলাপগঞ্জ কমিউনিটি পুলিশিং সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারী ইসমাঈল আলী, উপজেলা জাসদ নেতা নাজিম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূরুল আম্বিয়া, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশেমী, উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল হক, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক এজিএস জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মনসুর আহমদ প্রমুখ।

তাঁর জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম ও গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ প্রশাসন একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে এক দল পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এমএ ছালিক ভাদেশ্বর ইউনিয়নের ৫ বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তি‌নি বি‌ভিন্ন স্কুল, ক‌লেজ, মাদরাসার ম্যানেজিং কমিটির সাথে জড়িত রয়েছেন।

এদিকে প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সা‌বেক এম‌পি ড. সৈয়দ মকবুল হো‌সেন, কানাডা আওয়ামীল‌ী‌গের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি সরওয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড‌ভো‌কেট ইকবাল আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, সেক্রেটারি জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ জার্নালিষ্ট ফোরামের সভাপতি হারিছ আলী, সাধারণ সম্পাদক খালেদ হোসেন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সেক্রেটারী বদরুল আলম। পৃথক এসব বিবৃতিতে তারা মরহু‌মের মাগ‌ফেরাত কামনা ক‌রেন ও শোকসন্তুপ্ত প‌রিবা‌রের প্র‌তি গভীর সম‌বেদনা জ্ঞাপন ক‌রেন।

আপনার মন্তব্য

আলোচিত