নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:০৪

নগরীতে বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ আটক ২

সিলেটে বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)  সকাল ৭টায় নগরীর মেন্দীবাগে অবস্থিত জালালাবাদ গ্যাস অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে বিদেশী সিগারেট ও একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য চুয়ান্ন হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

আটককৃতরা হলেন গোয়াইনঘাটের বিছনাকান্দি বগাইয়া এলাকার তারু মিয়ার পুত্র মো. আমির হোসেন (১৬) ও সালুটিকর লামাপাড়া গ্রামের কটাই মিয়ার পুত্র সাইদুল ইসলাম (২৭)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওহাব জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জালালাবাদ গ্যাস অফিসের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৪ হাজার বিদেশী সিগারেট ও একটি পিকআপ ভ্যানসহ আমির ও সাইদুলকে আটক করা হয়।

আটককৃতরা জানিয়েছে সিগারেটগুলো তারা চোরাচালানের মাধ্যমে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে নিয়ে আসে।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের (নং ৩০) করা হয়েছে। আমির ও সাইদুলকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এসএমপির এই কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত