২৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:১০
সিলেটের ওসমানীনগরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী চেক ও পুরস্কার বিতরণ করেছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালাবাজারস্থ শাখা অফিসে বীমার মেয়াদ উত্তীর্ণ গ্রাহক ও ব্যবসা সফল কর্মকর্তাদের মধ্যে চেক ও পুরস্কার বিতরণ করা হয়।
গোয়ালাবাজার শাখা ইনচার্জ ও আঞ্চলিক সমন্বয়কারী অশোক কুমার দেব এর সভাপতিত্বে ও জেলা সমন্বয়কারী আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সিনিয়র ডিজিএম রাশেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, ব্যবসায়ী নিধির সূত্রধর ও জেলা সমন্বয়কারী ববিতা বর্মণ।
অনুষ্ঠানে ২২ জন গ্রাহকদের মধ্যে মেয়াদ উত্তীর্ণ বীমার ১০ লক্ষ ৭০ হাজার ৯শ’ টাকার চেক ও সন্ধানী লাইফ ইনসুরেন্স এর ব্যবসা সফল ১০ জন কর্মকর্তার মধ্যে কোম্পানির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সরকার বাজার অফিস ইনচার্জ আব্দুল খালিক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে কর্মকর্তাদের নিয়ে এক উন্নয়ন সভা করা হয়।
আপনার মন্তব্য