০২ জুলাই, ২০১৮ ১৬:৪৪
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, এ দেশের উন্নয়নে আওয়ামী লীগের কোন বিকল্প নাই। বর্তমান সরকার সিলেটে যে উন্নয়ন করেছে, তা আগে কখনও হয়নি। এর সম্পূর্ণ অবদান জননেত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের।
সোমবার (২ জুলাই) ডাক বাংলা রোডস্থ কালীঘাট চাউলবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, মেয়র নির্বাচিত হলে নাগরিক সমস্যা চিহ্নিত করে তা সমাধান করবো। নাগরিকদের উন্নয়নে প্রয়োজনীয় সব কিছুই করা হবে। আমি আপনাদের সহযোগিতা চাই। বিগত দিনেও আপনাদের সহযোগিতা পেয়েছি। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো।
বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহমুদ আলীর সভাপতিত্বে ও আব্দুল বাছিত ছুবা মেম্বেরা পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসাদ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, নবাবী ওয়াকফ এস্টেট ও চাউল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হাজী ফারুক আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হাজী আনা মিয়া, হাজী ইছহাজ মিয়া, আমীনুর রশিদ, হাজী মছদ্দর আলী, হাজী দুদু মিয়া, কামাল আহমদ, কবির খান, তোয়াজির খান, হাজী বাবুল মিয়া, খালিক মিয়া, ফয়নুল হক, সারওয়ার আলম, হাজী ফুরুক মিয়া, সুলেমান মিয়া, কামাল আহমদ, মিদুল চন্দ, মতিউর রহমান, মামুন আহমদ, হাজী আজির উদ্দিন, মোঃ মাছুম আহমদ, মামুন আহমদ, হাজী আলম উদ্দিন, আসাদ আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য