Advertise
মাসুদ পারভেজ :
তোমার জন্য কোন শোকমালা নেই।
তোমাদের জন্য শোকগাঁথা নেই।
অশ্রুজলে ফুরিয়ে গেছে সোনালি জমিন
মৃত্যুতে কোন উৎসব নেই-
হবে নাকো জেনো সানাইয়ের সুর।
তোমাদের জন্য অনলবর্ষী কোন বক্তা
বলবে এ ছিল হবার
যা পেয়েছো সোনাঝরা দিন
হারিয়েছে মুকুলিত সৌরভ
হায়, সে সুমধুর, মোহাবিষ্ট হয়ে ফোঁস করে উঠেছিল সাপগুলো।