স্বপ্ন জাগানো এক নির্ঘুম পথিক

(উৎসর্গ : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী)

 প্রকাশিত: ২০২৬-০৫-২৬ ২০:৫৮:১৫

আকাশ চৌধুরী :

দেশের স্বপ্ন বুকে নিয়ে চলেন দৃঢ় পায়ে,
মানুষের কল্যাণ ভাবেন নীরব গভীর ছায়ে।
শ্রমিকের মুখে হাসি ফোটে তাঁর আন্তরিকতায়,
প্রবাসীদের নতুন আশা জাগে তাঁর কর্মময়তায়।
শ্রম ও কর্মসংস্থানের দায় কাঁধে তুলে নিয়ে,
মানুষের ভবিষ্যৎ গড়েন প্রতিদিন স্বপ্ন বুনিয়ে।
মালয়েশিয়ার বন্ধ দুয়ার খুলতে নিরলস চেষ্টা,
মধ্যপ্রাচ্যের পথে আবার ফিরছে আশার দিশা।
নির্ঘুম কত রাত কেটে যায় দেশের কথা ভেবে,
প্রবাসীদের কান্না শুনে মনটা ওঠে কেঁপে।
ক্লান্তিহীন পরিশ্রমে তিনি এগিয়ে চলেন সদা,
দেশের জন্য নিবেদিত প্রাণ—এ যেন এক প্রতিশ্রুতি বড়ো।
শ্রমিকেরা দূর প্রবাসে স্বপ্ন নিয়ে যায়,
তাদের সুখ-দুঃখের খবর মন্ত্রীর হৃদয় ছুঁয়ে যায়।
ন্যায় আর সততার পথে রাখেন দৃঢ় বিশ্বাস,
তাঁর নেতৃত্বে জাগে আজ উন্নয়নের সুবাস।
দেশের তরুণ বেকারদের চোখে নতুন আলো,
কর্মসংস্থানের সম্ভাবনায় কাটছে দুঃখ কালো।
মানবতার স্পর্শ মেখে কাজ করেন প্রতিক্ষণ,
আরিফুল হক চৌধুরী যেন মানুষের আপনজন।
বাংলার মাটি গর্ব করে এমন নেতার তরে,
যিনি দেশের মানুষের সুখ খুঁজে ফেরেন ঘরে ঘরে।
তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি প্রাণ ভরে,
দেশের উন্নয়নের যাত্রা এগিয়ে যাক তাঁর হাত ধরে।

আপনার মন্তব্য