প্রকাশিত: ২০২৬-০৩-১৯ ২২:০৮:০৫
সিলেটটুডে ডেস্ক:
ব্রিটেন থেকে প্রকাশিত সাপ্তাহিক কাগজ ‘বাংলামেইল’-এর ঈদসংখ্যা প্রকাশিত হয়েছে।
বৈচিত্র্যময় সাহিত্য, গবেষণাধর্মী প্রবন্ধ, ইতিহাস, লোকসংস্কৃতি, ভ্রমণগদ্য ও সমকালীন শোবিজ অঙ্গনের লেখায় সমৃদ্ধ এবারের ঈদসংখ্যা পাঠকদের জন্য একটি বিশেষ আয়োজন হয়ে উঠেছে।
ঈদসংখ্যার প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে শেখ লুৎফের উপন্যাস ‘বিষপিঁপড়া’। এছাড়া প্রয়াত কবি দেলোয়ার হোসেন মঞ্জুর একগুচ্ছ অপ্রকাশিত কবিতা এই সংখ্যায় সংযোজিত হয়েছে, যা সাহিত্যপ্রেমীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
প্রবন্ধ বিভাগে লিখেছেন ফরীদ আহমদ রেজা, মোহাম্মদ মারুফ, মালেকুল হক, নোমান বিন আরমান, ফায়যুর রাহমান, ওয়াহিদ রোকন, নাহিদা আশরাফী, অ্যাডভোকেট খালেদ চৌধুরী, সারওয়ার-ই আলম, নাওয়াজ মারজান ও হুসাইন ফাহিম।
লোকসংস্কৃতি বিষয়ে লিখেছেন মোস্তাক আহমাদ দীন, সুমনকুমার দাশ ও মোক্তাদির ইবনে ছালাম। ‘সবিশেষ’ বিভাগে রয়েছেন লুৎফর রহমান রিটন। ইতিহাস বিভাগে লিখেছেন আবু মকসুদ ও হেলাল হামাম।
স্মৃতিগদ্য লিখেছেন সৈয়দ মবনু ও ফারুক আহমদ। গল্প বিভাগে সায়েম চৌধুরী, মজিবুর রহমান, আহমদ হোসেন হেলাল, আসেফ আব্দুল্লাহ ও ফারজানা আক্তারের লেখা স্থান পেয়েছে।
ভ্রমণগদ্যে লিখেছেন দিলু নাসের, আবুল কাসেম, লর্ড হাওয়ার্ড (তরজমা: সুনান খান) এবং মাশকুরা বিনতে মজিদ। কবিতা বিভাগে আহমদ ময়েজ, জহির হাসান, মুজিব ইরম, আতাউর রহমান মিলাদ, কাজল রশীদ, ফকির ইলিয়াস, সারাজাত সৌম, পিয়াস মজিদ, ফারহানা ইলিয়াস তুলি, কাইয়ূম আবদুল্লাহ, সৈয়দ মাসুম, দৃষ্টি দিজা, সৈয়দ ফরহাদ, সাইয়্যিদ মুজাদ্দিদ, কাজী ওয়ালী উল্লাহ, হাসিন এহ্সান লগ্ন, সাফা প্রামাণিক, মিলটন মেঘ, তানভিরুল হক রাহাত, নুরুল হক ও ফারুক আহমদ রনির কবিতা প্রকাশিত হয়েছে।
অনুবাদ কবিতা বিভাগে মুঘল সম্রাট জহির উদ্দিন বাবরের কবিতা অনুবাদ করেছেন কিশোয়ার মোশাররফ এবং উর্দু কবি পারভিন শাকিরের কবিতা অনুবাদ করেছেন রবিউল দারবিশ।
শোবিজ অঙ্গনের অভিনেতা-পরিচালকদের মধ্যে সাক্ষাৎকার দিয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু, শাহিন সুমন, মিশা সওদাগর, অপু বিশ্বাস ও বন্ধন বিশ্বাস।
ঈদসংখ্যাটির সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাসির আহমদ। ঈদসংখ্যা সম্পাদনা করেছেন নাওয়াজ মারজান ও হুসাইন ফাহিম। বিপণন ও সার্কুলেশন ব্যবস্থাপনায় রয়েছেন শিহাবুজ্জামান খান সাগর ও সৈয়দ জাবির আহমদ।
অলংকরণে কাজ করেছেন আর. করিম, নাওয়াজ মারজান, হুসাইন ফাহিম ও সাইয়্যিদ মুজাদ্দিদ। প্রচ্ছদ নির্মাণ করেছেন নাওয়াজ মারজান।
আপনার মন্তব্য