প্রকাশিত: ২০২৬-০৬-১০ ০২:১৩:৪৯
আপডেট: ২০২৬-০৬-১০ ০২:২১:৪৭
সিলেটটুডে ডেস্ক:
বিশ্বকাপ ফুটবলের ঠিক আগে প্রকাশিত হয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ফুটবল-জীবনের আদ্যোপান্ত নিয়ে বই ‘আর্ট অফ ফুটবল’।
বইটি লিখেছেন মাসুদ পারভেজ রূপাই। প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন অজিত দাশ।
২২৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।
২৫ শতাংশ ছাড়ে ‘আর্ট অফ ফুটবল’ পাওয়া যাচ্ছে বাতিঘর অনলাইন, রকমারিসহ বিভিন্ন বুকস্টোরে।
বইয়ের প্রারম্ভিকায় মাসুদ পারভেজ রূপাই লিখেছেন: মেসির ইতিহাস হোঁচট খেতে খেতে বারবার উঠে দাঁড়ানোর ইতিহাস। এই ইতিহাস যে কারও জন্য পাথেয়, অনুকরণীয় এবং অনুসরণীয়। মেসি শুধুমাত্র ফুটবলার হিসেবেই খ্যাত নয় বরং মেসি ফুটবল ইতিহাসের অবিচ্ছেদ্য সংযোজন। ফুটবলের অনন্য সংযোজন ছাপিয়ে মেসি চলনে-বলনে, ব্যক্তিত্বে আর সামাজিকতায় মানব-ইতিহাসেরও অবিচ্ছেদ্য অংশ। মেসিকে নিয়ে এই বই ফুটবল সমর্থকদের পাশাপাশি যে কারও জন্য প্রযোজ্য। কারণ মেসি শুধু ফুটবলার হিসেবেই খ্যাত নয় বরং মানুষ হিসেবেও সমানভাবে খ্যাত। শূন্য থেকে সাফল্যের এভারেস্টে যাওয়া একজন, যে কিনা আবার ম্যান অব ব্রিলিয়ান্স হিসেবেও অভিহিত হয়েছে, সেই মেসির সবটুকু নিয়ে এই বইটা আসলে ফুটবলের মহাকাব্য হয়ে গেছে। মেসি ও ফুটবল একে অপরের সমার্থক শব্দ। ফুটবল বললে অবধারিতভাবে মেসি আসবে, আবার মেসি মানেই ফুটবল। আর ফুটবলের সবচাইতে বর্ণিল চরিত্রের মেসি ফুটবলে যা করেছে তাকে এক শব্দে মহাকাব্যই বলা চলে।
‘আর্ট অফ ফুটবল’ বইয়ের সূচিপত্র হচ্ছে — শৈশব ও শুরু; ন্যাপকিনে মোড়ানো আগামীর তারকা; ঐ নূতনের কেতন ওড়ে; অ্যা জার্নি অফ ক্লাব ফুটবল; রোজারিও টু বার্সেলোনা; পার্ক দ্যা প্রিন্সে ফুটবল; সকারের দেশে ফুটবলের জাদুকর; আকাশি-সাদা জার্সি: স্বপ্ন ও সংগ্রামের ভেলায় মারকানা থেকে লুসাইল; ফুটবলের প্রাচীনতম আয়োজনে লাতিনশৈলীর মহড়া; বিশ্বকাপে বিশ্বতারকা; সোনায় মোড়ানো ক্যারিয়ারের মনিমুক্তো; কিংবদন্তী মেসির আখ্যান ও আড়ালের নায়কেরা; দ্য ম্যান অফ বিগ অকেশন; দ্য ভার্সেটাইলিটি অফ লিওনেল মেসি; মেসি হাঁটে, মেসি হাঁটে না; গোলের বুনন কাব্যগাঁথা; শ্রেষ্ঠত্বের বিরামহীন স্বীকৃতি; মেসিকে যারা সেরাদের সেরা বানিয়েছে; গৌরব ও মহিমায় মেসির বিশ্বায়ন; মেসি: দ্য ম্যাসাইয়া অফ ফুটবল; মেসির বিশ্বায়ন; ফুটবলের সৌন্দর্য এবং মেসি; অ্যানাটমি অফ মেসিস বডিগার্ড; ফুটবলের বাইরে ফুটবল; দ্য ফ্যামিলি ম্যান; মেধা, পরিশ্রম এবং বিবিধ আলাপ; সেরাদের সেরার অপ্রাসঙ্গিক তর্ক; যদি অবসর থেকে ফিরে না আসতো; ফুটবল; মোর দ্যান অ্যা গেইম।
আপনার মন্তব্য