প্রকাশিত: ২০১৬-০৮-০৫ ১৬:০৩:৪২
সিলেটটুডে ডেস্ক:
বাংলা ভাষা ও সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন তাদের উৎসাহিত করার লক্ষ্যে বিগত বছরের মতো এবারও ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৬’ দেবে দেশ পাবলিকেশন্স। এ লক্ষে সম্প্রতি পাণ্ডুলিপি আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
দেশ পাণ্ডুলিপি পুরস্কার দেওয়া হবে- কথাসাহিত্য, কবিতা, গবেষণা, মৌলিক প্রবন্ধ ও শিশুসাহিত্যে। অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে। জুড়ি বোর্ডের মাধ্যমে বাছাইকৃত পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ লেখকদের নাম ঘোষণা করা হবে ২০১৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। পুরস্কার দেওয়া হবে ‘দেশ সাহিত্য উৎসব ২০১৭-এ’।
পুরস্কারের জন্য পাঠানো পাণ্ডুলিপি পুরস্কার ঘোষণার আগে অন্য কোনো প্রতিষ্ঠানে পাঠানো যাবে না।
পাণ্ডুলিপি পাঠাতে হবে এ ঠিকানায়-
দেশ পাবলিকেশন্স, নাহার প্লাজা, রুম ৩২৭-৩২৮, হাতিরপুল, ঢাকা ১০০০।
deshpublications@gmail.com, ফোন: ০১৮২৪ ৫৭৫৭৮৮, ০১৭২১ ৫৬৫২১৮
আপনার মন্তব্য