একবার বলি, শতবার বলি

 প্রকাশিত: ২০১৬-০৪-০৪ ২৩:৪৫:৪৯

অঞ্জন আচার্য:

একবার বলি, শতবার বলি
তনু যে আমার বোন,
ধর্ষিত হলো বাংলা আমার
শরীর হয়েছে খুন।

একবার বলি, শতবার বলি
তনু যে আমার মেয়ে,
দল বেঁধে আজ রাস্তা-দখল
বিচার বুকে চেয়ে।

একবার বলি, শতবার বলি
তনু যে আমার স্ত্রী,
বিচার চাইতে দাঁড়িয়েছি পথে
ভিক্ষা নিতে আসিনি।

একবার বলি, শতবার বলি
তনু যে আমার মা,
মাতৃ-হত্যার বদলা না নিয়ে
ঘরে ফিরে যাবো না।

আপনার মন্তব্য